স্ন্যাপচ্যাট হ্যাক করে নারীদের ছবি চুরি, ৬ বছরের বেশি জেল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্ন্যাপচ্যাট হ্যাক করে নারীদের ছবি চুরি, ৬ বছরের বেশি জেল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
স্ন্যাপচ্যাট হ্যাক করে নারীদের ছবি চুরি, ৬ বছরের বেশি জেল ছবির ক্যাপশন:

সামাজিক যোগাযোগমাধ্যম Snapchat হ্যাক করে শত শত নারীর ব্যক্তিগত ছবি চুরির দায়ে যুক্তরাষ্ট্রে এক যুবককে ৬ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ২৭ বছর বয়সী Kyle Swara ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা।

বার্তা সংস্থা Reuters-এর প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মে থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাইল স্বারা স্ন্যাপচ্যাটের সাপোর্ট টিম পরিচয়ে প্রতারণা চালান। তিনি ১,৫০০–এর বেশি নারীকে ভুয়া বার্তা পাঠিয়ে অ্যাকাউন্ট যাচাইয়ের কথা বলে নিরাপত্তা কোড সংগ্রহ করতেন।

অনেক ব্যবহারকারী প্রতারণার ফাঁদে পড়ে কোড শেয়ার করলে তিনি অন্তত ৫১৭টি অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হন। এরপর সেসব অ্যাকাউন্ট থেকে অন্তত ৫৯ জন নারীর ব্যক্তিগত ও অর্ধনগ্ন ছবি ডাউনলোড করেন।

তদন্তে আরও জানা যায়, তিনি এসব ছবি শুধু নিজের কাছে সংরক্ষণই করেননি, বরং কিছু ছবি অনলাইনে বিক্রি করেছেন এবং অন্যদের সঙ্গে আদান-প্রদানও করেছেন। এমনকি অর্থের বিনিময়ে অন্যদের জন্যও অ্যাকাউন্ট হ্যাক করার কাজ করতেন।

এই মামলায় তার বিরুদ্ধে কম্পিউটার জালিয়াতি, পরিচয় চুরি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৭৬ মাসের কারাদণ্ড দেয়। একই ঘটনায় জড়িত এক সাবেক বিশ্ববিদ্যালয় কোচও আগেই দণ্ডিত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা অনলাইনে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অপরিচিত কোনো উৎস থেকে আসা বার্তা বা নিরাপত্তা কোড শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, চারটি ওয়াগন লাইনচ্যু

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, চারটি ওয়াগন লাইনচ্যু