খামেনির স্মরণে তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খামেনির স্মরণে তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
খামেনির স্মরণে তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠান ছবির ক্যাপশন:

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনির দাফনের ৪০ দিন পূর্তি বা চল্লিশা উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী তেহরানসহ দেশটির পবিত্র শহর কোম ও মাশহাদে এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে। সূচি অনুযায়ী, ১৮ আগস্ট তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় প্রথম স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরদিন ১৯ আগস্ট কোমের হজরত ফাতেমা মাসুমা (সা.)-এর মাজারে আয়োজন করা হবে দ্বিতীয় অনুষ্ঠান। এরপর ২০ আগস্ট মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে তৃতীয় স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে ইরানের জনগণকে এসব আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের ভাষ্য, শহীদ নেতার চল্লিশা উপলক্ষে জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে ইসলামী বিপ্লবের নেতৃত্বের প্রতি আনুগত্য এবং খামেনির আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী ইরানের এই নেতা।

খামেনির দাফনের ৪০ দিন পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তেহরান, কোম ও মাশহাদ—তিন গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে তাঁর স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শহীদ পরিবারের পাশে মানবিক উদ্যোগ, প্রশংসায় প্রতিমন্ত্রী ফরহা

শহীদ পরিবারের পাশে মানবিক উদ্যোগ, প্রশংসায় প্রতিমন্ত্রী ফরহা