কোনো শিশুই পিছিয়ে থাকবে না, বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কোনো শিশুই পিছিয়ে থাকবে না, বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছবির ক্যাপশন:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মিলনায়তনে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় নির্মিত দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, পরিবার, বিদ্যালয়, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। তাঁর ভাষ্য, মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনকারী ব্যক্তি হওয়ার মতো লক্ষ্যও অর্জন করা সম্ভব।

আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব, আর আয়েশা তার বাস্তব উদাহরণ। তবে এমন সাফল্য যেন বিচ্ছিন্ন ঘটনা হয়ে না থাকে, সে জন্য দেশের প্রতিটি শিশুর বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্