নিজের যোগ্যতায় চাকরি নেবেন: হাদির স্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিজের যোগ্যতায় চাকরি নেবেন: হাদির স্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
নিজের যোগ্যতায় চাকরি নেবেন: হাদির স্ত্রী ছবির ক্যাপশন:

শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাকে যমুনায় ডেকে পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মূলত ওসমান হাদির সন্তানের দেখাশোনার বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাতের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান রাবেয়া ইসলাম শম্পা। তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবনে তাকে এবং তার সন্তান ফিরনাসকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পথে তার ‘ইনকিলাবের ভাইবোনরা’ নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। শম্পার ভাষ্য অনুযায়ী, এই ঘটনায় তার কাছে স্পষ্ট হয়েছে যে সরকারের ভেতরে এখনো একটি পক্ষ সক্রিয় রয়েছে, যাদের তিনি ‘হাসিনার দোসর’ হিসেবে উল্লেখ করেন।

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে শম্পা বলেন, প্রথমে তারা কেন ডাকা হয়েছে, তা জানা ছিল না। পরে তিনি বুঝতে পারেন, ফিরনাসের দেখাশোনার জন্য ড. ইউনূস যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কাগজপত্র হস্তান্তরের জন্যই মূলত তাদের ডাকা হয়েছে।

এই প্রসঙ্গে শম্পা জানান, তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলেছেন—তার স্বামী ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হবে কি না, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, যদি এই বিচারের বিষয়ে আন্তরিক প্রচেষ্টা না থাকে, তবে তার সন্তান ফিরনাস কোনো সরকারি সহায়তা গ্রহণ করবে না।

শম্পার ভাষ্যমতে, ড. মুহাম্মদ ইউনূস তাকে আশ্বস্ত করেছেন যে, তার হাতে যতটুকু সুযোগ ও ক্ষমতা রয়েছে, সবকিছু ব্যবহার করে তিনি হাদির সঠিক বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন। এমনকি প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানেও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

চাকরির প্রস্তাব প্রসঙ্গে হাদির স্ত্রী বলেন, তার ভাইবোনদের ওপর হামলার ঘটনায় ড. ইউনূস দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও চাকরির বিষয়ে খোঁজ নিলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি নিজের যোগ্যতা দিয়েই চাকরি নিতে চান। কোনো বিশেষ সুযোগ বা অনুকম্পার ভিত্তিতে চাকরি গ্রহণে তিনি আগ্রহী নন।

শম্পা বলেন, ফিরনাসের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ড. ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের জন্য সর্বোচ্চ সহায়তা করবেন বলে যে আশ্বাস দিয়েছেন, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এই আশ্বাস পাওয়ার পরই তিনি যমুনা থেকে ফিরে আসেন বলে জানান শম্পা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভুল স্বীকার ছাড়া রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়: শফিকুল আলম

ভুল স্বীকার ছাড়া রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়: শফিকুল আলম