শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়ার কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়ার কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়ার কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান ছবির ক্যাপশন:

নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও ছাত্র বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়ার প্রায় দুই সপ্তাহ পর নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। ৯ আগস্ট ওড়িশার ভুবনেশ্বরে জিএম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, নিট আন্দোলন চলাকালে জেন জি বা তরুণ প্রজন্মকে রাজনৈতিক স্বার্থে বিভ্রান্ত করা হয়েছিল।

গত ২৫ জুলাই দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেন জি তাদেরই সন্তান এবং তাদের কেউ কেউ উসকে দিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, গত ১০ বছরে ভারতে প্রায় ২০ কোটি শিশু জন্মগ্রহণ করেছে এবং এই প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে বড় আকাঙ্ক্ষা রয়েছে। তারাই ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, পদের প্রতি আসক্ত না থেকে তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে পদত্যাগের বিষয়ে এর আগে বিস্তারিত বক্তব্য না দেওয়ায় তার সাম্প্রতিক মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।

নবীন পট্টনায়ককে নিয়ে ক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের পর রায়রাখোলে একটি জনসভায় ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। বিমানবন্দরে বিজেডির যুব ও ছাত্র শাখার কর্মীদের ‘ধর্মেন্দ্র প্রধান ফিরে যান’ স্লোগানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি কৃষকের ছেলে এবং যতবার তাকে ফিরে যেতে বলা হবে, ততবার তিনি জনগণের কাছে ফিরে আসবেন।

তিনি আরও দাবি করেন, ওড়িশার সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ তিনি করেননি। বিক্ষোভ বা প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

পাল্টা জবাব বিজেডির

ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানায় বিজেডি। সম্বলপুর জেলা বিজেডি সভাপতি রোহিত পূজারী দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানকে কেউ বদনাম করেনি। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার ও পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের কারণেই তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের সফরকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়ানো ও নিরাপত্তা বজায় রাখতে সম্বলপুর পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ নেয়। এ সময় প্রায় ৩০ জন বিজেডি কর্মীকে আটক করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতলব উত্তরের জেলেরা বলছেন, “শুধু চাউলে কি আর চলে?”

মতলব উত্তরের জেলেরা বলছেন, “শুধু চাউলে কি আর চলে?”