ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির ছবির ক্যাপশন:

ভারতে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী নীরব মোমবাতি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দলটি তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে জানায়, আগামীকাল রোববার (২৬ জুলাই) দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে জড়ো হয়ে নীরব মোমবাতি মিছিলে অংশ নিতে হবে।

দলটির এক্স (সাবেক টুইটার) পোস্টের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানো এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা।

এদিকে, চলমান নিট-ইউজি প্রশ্নফাঁস আন্দোলনকে কেন্দ্র করে সিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে শনিবার আরও এক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে আন্দোলনের সময় আত্মহত্যায় প্ররোচিত হয়েছে বলে অভিযোগ থাকা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো (এফআইআর) প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে সিজেপির অন্যতম প্রধান দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ—এখনও অমীমাংসিত রয়েছে। এই দাবি পূরণ না হওয়ায় সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকে সিজেপি অংশ নেবে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা তৈরি হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, সরকারের সঙ্গে আলোচনা এবং রোববারের দেশব্যাপী নীরব মোমবাতি মিছিল—দুই ঘটনাই শিক্ষার্থী আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজধানীর কাঁটাবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর কাঁটাবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস