অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গে ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গে ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গে ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা ছবির ক্যাপশন: অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহের হোল্ডিং সেন্টারে ১২ জনকে আটক রাখা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে ১২ জনকে দুইটি হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকারের নতুন নির্দেশনার পরপরই মুর্শিদাবাদ ও মালদহ জেলায় এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়।

মালদহ জেলার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে বর্তমানে ৯ জন সন্দেহভাজনকে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, তাদের গাজোল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় লালগোলার পদ্মা ভবনে অবস্থিত হোল্ডিং সেন্টারে আরও ৩ জনকে রাখা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারী, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার চালু করার নির্দেশ দিয়েছে। এসব কেন্দ্রে রাখা ব্যক্তিদের পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক সমন্বয়ের কাজ করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যাবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করা হবে।

নতুন এই উদ্যোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে একটি কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জ্বালানি তেল মজুদ না করার আহ্বান জানালেন মন্ত্রী ইকবাল মাহমু

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান জানালেন মন্ত্রী ইকবাল মাহমু