ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী সারোয়ার তুষার পরাজিত হয়েছেন। নির্বাচন শেষে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি ফলাফলের পেছনের কারণ ব্যাখ্যা করেন।
সারোয়ার তুষার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নরসিংদী-২ আসনের ফলাফল:
-
ধানের শীষ: ৫৭,৬৯৪ ভোট
-
দাঁড়িপাল্লা: ৩৬,৬৬৯ ভোট
-
শাপলা কলি: ১৪,৫৬৭ ভোট
তিনি বলেন, যদি জোটভুক্ত জামায়াত প্রার্থী আমজাদ হোসাইন দাখিল না হতো এবং পূর্ণ সমর্থন দিত, তাহলে ১১-দলীয় জোট অন্তত ১০–১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হতো। কিন্তু ভোট ভাগাভাগির কারণে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান ৬,৪৫৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
তিনি আরও বলেন, “ভোটাররা পলাশে জোট ফাংশন করছে না দেখে ধানের শীষে ভোট দিয়েছে। কেন্দ্রগুলোতে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও প্রভাব প্রয়োগ নির্বাচনকে প্রভাবিত করেছে। আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।”
নরসিংদী-২ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জোটভুক্ত এনসিপি প্রার্থী হিসেবে গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) শাপলা কলি প্রতীকে মনোনয়নপত্র নিয়েছিলেন, কিন্তু জোটের অন্য প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সারোয়ার তুষার স্থানীয় প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটারদের ধন্যবাদ জানান।
কসমিক ডেস্ক