জীবনযাত্রার ছোট পরিবর্তনেই এড়ানো সম্ভব হৃদরোগের ঝুঁকি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জীবনযাত্রার ছোট পরিবর্তনেই এড়ানো সম্ভব হৃদরোগের ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
জীবনযাত্রার ছোট পরিবর্তনেই এড়ানো সম্ভব হৃদরোগের ঝুঁকি ছবির ক্যাপশন:

দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস না থাকলে হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে পারে। এসব কারণে রক্তবাহী ধমনিতে ক্ষতি তৈরি হয়ে পরবর্তী সময়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। তবে জীবনযাত্রায় কিছু ছোট ও টেকসই পরিবর্তন এনে এ ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে জানিয়েছেন হায়দ্রাবাদের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুধীর কুমার।

হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধূমপান ও সব ধরনের তামাকজাত পণ্য সম্পূর্ণভাবে বর্জনের ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করে তা নিয়ন্ত্রণে রাখা এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখার পরামর্শ দিয়েছেন।

শারীরিকভাবে সক্রিয় থাকার ক্ষেত্রেও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে অন্তত ১৫০ থেকে ৩০০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম বা হাঁটাহাঁটি করা যেতে পারে। পাশাপাশি সপ্তাহে অন্তত দুই দিন শক্তিবর্ধক ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু শরীরের ওজন বা বিএমআইয়ের দিকে নজর না দিয়ে কোমরের মাপ ও পেটের অতিরিক্ত মেদ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভিসেরাল ফ্যাট শরীরে বিভিন্ন ধরনের বিপাকীয় জটিলতা তৈরি করতে পারে।

খাদ্যাভ্যাসে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত শর্করা, চিনি ও লবণ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিবর্তে শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ ও পূর্ণ শস্যজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। দিনে ৫ গ্রামের কম লবণ গ্রহণ এবং অ্যালকোহল এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম এবং রক্তে শর্করার মাত্রা, বিশেষ করে HbA1c, নিয়মিত পরীক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। তার মতে, স্বল্পমেয়াদি কঠোর ডায়েট বা ব্যায়ামের পরিবর্তে দীর্ঘদিন ধরে ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখাই হৃদরোগের ঝুঁকি কমানোর কার্যকর উপায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈষম্যহীন উন্নয়ন হবে: এমপি ফাহমিদা হ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈষম্যহীন উন্নয়ন হবে: এমপি ফাহমিদা হ