প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈষম্যহীন উন্নয়ন হবে: এমপি ফাহমিদা হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈষম্যহীন উন্নয়ন হবে: এমপি ফাহমিদা হক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈষম্যহীন উন্নয়ন হবে: এমপি ফাহমিদা হক ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন খুলনা-২ ও ৬ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক

সোমবার (৩ আগস্ট) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা হক বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অবহেলিত অঞ্চলের উন্নয়নেও সরকার অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, খুলনা অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে তাদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরবেন।

তিনি আরও বলেন, খুলনার মা-মাটি-মানুষের কল্যাণে কেডিএ যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বা ভবিষ্যতে নেবে, সেসব প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন।

সংসদ সদস্য বলেন, খুলনাবাসীর প্রত্যাশা ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং এই অঞ্চলের অবকাঠামো, নগর উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে খুলনায় আগমন উপলক্ষে ফাহমিদা হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা কেডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

তিনি খুলনার অবকাঠামোগত উন্নয়ন, নগর পরিকল্পনা ও জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উভয় পক্ষই খুলনার সার্বিক উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং জনকল্যাণে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোনকে পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা