ডেটিং অ্যাপ ক্লান্তি, এবার সুপারশপেই নতুন সঙ্গী খুঁজছেন অনেকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেটিং অ্যাপ ক্লান্তি, এবার সুপারশপেই নতুন সঙ্গী খুঁজছেন অনেকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ডেটিং অ্যাপ ক্লান্তি, এবার সুপারশপেই নতুন সঙ্গী খুঁজছেন অনেকে ছবির ক্যাপশন:

অনলাইন ডেটিংয়ের জনপ্রিয়তা থাকলেও অনেকের কাছে তা এখন আর আগের মতো আকর্ষণীয় নয়। দীর্ঘদিন ধরে ডেটিং অ্যাপ ব্যবহার করেও কাঙ্ক্ষিত সঙ্গী না পাওয়ায় অনেক সিঙ্গেল এখন বাস্তব জীবনে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ খুঁজছেন। আর সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে সুপারশপ

ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে সম্প্রতি চালু হয়েছে গোলাপি শপিং ঝুড়ি (Pink Shopping Basket)। সাধারণ কালো বা ধূসর ঝুড়ির পাশাপাশি রাখা এই বিশেষ ঝুড়ি ব্যবহারকারীর একটি বার্তা বহন করে—তিনি অবিবাহিত এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী।

নতুন এই ধারণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন। অনেকেই মনে করছেন, এটি ডেটিং অ্যাপের তুলনায় অনেক বেশি স্বাভাবিক, সহজ এবং চাপমুক্তভাবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটি উপায়।

তবে সুপারশপে প্রেম খোঁজার ধারণা একেবারেই নতুন নয়। ২০২৪ সালে স্পেনে একটি ভিন্নধর্মী ট্রেন্ড আলোচনায় আসে। সেখানে সিঙ্গেলরা শপিং ট্রলিতে উল্টো করে একটি আনারস রেখে অন্যদের জানাতেন যে তারা নতুন সম্পর্কে আগ্রহী। এমনকি সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়কে অনেকেই অনানুষ্ঠানিকভাবে ‘ডেটিং আওয়ার’ হিসেবেও ব্যবহার করতেন।

বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তনের অন্যতম কারণ ‘ডেটিং অ্যাপ ক্লান্তি’ (Dating App Fatigue)। বছরের পর বছর অসংখ্য প্রোফাইল দেখা, অ্যালগরিদমনির্ভর ম্যাচিং এবং একই ধরনের অনলাইন কথোপকথনে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে তারা এমন পরিবেশে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চাইছেন, যেখানে আলাপ স্বাভাবিকভাবে শুরু করা যায়।

বিশ্বের বিভিন্ন দেশেই এখন অনলাইন ডেটিংয়ের বিকল্প হিসেবে রানিং ক্লাব, বইপড়ার আড্ডা, ভ্রমণ দল, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক কমিউনিটিতে নতুন সম্পর্ক গড়ে তোলার প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রেম খোঁজার নতুন উপায় নয়; বরং বাস্তব জীবনের সামাজিক যোগাযোগকে আবারও গুরুত্ব দেওয়ার একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে থাকা আমেরিকানদের জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে থাকা আমেরিকানদের জরুরি সতর্কবার্তা