মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর বিশেষ ক্যাম্পেইনে উমরাহ প্যাকেজ বিজয়ী পাঁচজন সৌভাগ্যবান গ্রাহক পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ১০ মিনিটে তারা জেদ্দায় পৌঁছান। এর আগে ভোর ৩টা ১৫ মিনিটে Biman Bangladesh Airlines-এর একটি নিয়মিত ফ্লাইটে Hazrat Shahjalal International Airport থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন। বিজয়ীদের উমরাহ পালনের যাবতীয় ব্যয়ভার ‘নগদ ইসলামিক’-এর পক্ষ থেকে বহন করা হচ্ছে।
রমজান মাসজুড়ে পরিচালিত এই বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের ‘নগদ ইসলামিক’ ওয়ালেট ব্যবহার করে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন ছাড়া অন্যান্য মাধ্যমে ন্যূনতম ৩ হাজার টাকা লেনদেন করতে হয়েছিল। নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচিত হন।
বিজয়ীরা হলেন—ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।
উমরাহ যাত্রার আগে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুবায়ের হোসেন বলেন, সংসারের ব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে উমরাহ পালন তার কাছে অনেক দূরের স্বপ্ন ছিল। এই ক্যাম্পেইনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
অন্যদিকে কৃষক মো. মানিক জানান, জীবনে কখনো ভাবেননি যে ডিজিটাল লেনদেনের মাধ্যমে তিনি পবিত্র কাবা শরিফ জিয়ারতের সুযোগ পাবেন। তিনি এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উমরাহ যাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সোমবার নগদ কার্যালয়ে বিজয়ীদের কাগজপত্র হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক Motasem Billah উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নিম্ন ও মধ্য আয়ের মানুষের ধর্মীয় স্বপ্ন পূরণে সহায়তা করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ইচ্ছা বাস্তবায়নের অংশীদার হতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত।
তিনি আরও বলেন, ‘নগদ ইসলামিক’ শুধু একটি ডিজিটাল লেনদেনের মাধ্যম নয়, বরং এটি গ্রাহকদের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনকারী একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের কল্যাণমুখী ও আধ্যাত্মিক উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পূর্ণ শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা সুদমুক্ত ডিজিটাল আর্থিক লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারছেন। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধভিত্তিক সেবাও সম্প্রসারণের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
কসমিক ডেস্ক