বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন এ্যানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন এ্যানি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন এ্যানি ছবির ক্যাপশন:

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়। বিষয়টি তার এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো এ আসন থেকে বিজয়ী হন।

নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬১ রানে অলআউট নোয়াখালী, ৭ রানে ৫ উইকেট নিলেন নাসুম

৬১ রানে অলআউট নোয়াখালী, ৭ রানে ৫ উইকেট নিলেন নাসুম