জামায়াতের ৩ নেতার পদ সাময়িকভাবে স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াতের ৩ নেতার পদ সাময়িকভাবে স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
জামায়াতের ৩ নেতার পদ সাময়িকভাবে স্থগিত ছবির ক্যাপশন:

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর তিন নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্তের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থগিত হওয়া নেতারা হলেন—উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, জেলা শুরা সদস্য মহিউল ইসলাম এবং পৌর টিম সদস্য ফারুক হোসেন।

দলীয় সূত্র জানায়, গত ৫ জুন অনুষ্ঠিত একটি জরুরি দায়িত্বশীল বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি বিভিন্ন অভিযোগ এবং ৩০ এপ্রিল বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে উঠে আসার পর এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

তবে বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত এবং এর মাধ্যমে শৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হয়েছে।

এদিকে স্থগিত হওয়া নেতা আহসান হাবিব লিটন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

দলীয় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ

চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ