কাউনিয়া থানার মামলায় আদালতের রায়, ছাত্রলীগের ১৩ জন খালাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাউনিয়া থানার মামলায় আদালতের রায়, ছাত্রলীগের ১৩ জন খালাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
কাউনিয়া থানার মামলায় আদালতের রায়, ছাত্রলীগের ১৩ জন খালাস ছবির ক্যাপশন:

বরিশালে অনুষ্ঠিত ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শ্রমিক লীগের বর্তমান সদস্য সচিব রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ খালাসের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট মামুন চৌধুরি, একেএম আমিনুল ইসলাম সেন্টু ও আর্শিব সন্যামত।

খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্না, তার ঘনিষ্ঠ সহযোগী রিশাদ আহমেদ নাদিম, লাকুটিয়া সড়ক এলাকার পারভেজ হাওলাদার, চাঁদমারি কলোনির শান্ত ইসলাম, কাউনিয়া এলাকার মেহেদী হাসান সম্পদ, একই এলাকার মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, আল আমিন হাওলাদার, রাসেদ হাওলাদার, কাউনিয়া প্রথম গলির ইমরান হোসেন সজিব এবং জানুকিসিংহ রোডের ফাহিম। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচিত।

মামলার নথি অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বেঞ্চ সহকারী জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর চার কর্মীকে মারধর করা হয়। এ ঘটনার পর ওই রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। পরে আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফেরাকে ঘিরে ব্যস্ত বিএনপি, সংবর্ধনার স্থান পরিদর্শন

দেশে ফেরাকে ঘিরে ব্যস্ত বিএনপি, সংবর্ধনার স্থান পরিদর্শন