আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত : জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত : জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত : জামায়াত আমির ছবির ক্যাপশন: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা Shafiqul Rahman

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক হয়নি এবং বিষয়টি আরও তদন্তের মাধ্যমে বিবেচনা করা উচিত ছিল।

তিনি উল্লেখ করেন, তদন্তের মাধ্যমে যদি কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করে সেটি বন্ধ করে দেওয়া সমাধান নয়।

তার ভাষায়, আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। এমন একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

শফিকুর রহমান আরও বলেন, হাসপাতালটি একটি মেডিকেল কলেজ হিসেবেও পরিচালিত হয়, যেখানে ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে—এই প্রশ্নও তিনি তোলেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তার মতে, দোষ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, তবে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সমাধান নয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটকেন্দ্রে নাম নেই বৃদ্ধার, তালিকায় লেখা ‘কর্তন করা হয়েছে’

ভোটকেন্দ্রে নাম নেই বৃদ্ধার, তালিকায় লেখা ‘কর্তন করা হয়েছে’