ভক্তদের অপেক্ষার অবসান? হরর সিনেমা নিয়ে মুখ খুললেন নোলান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভক্তদের অপেক্ষার অবসান? হরর সিনেমা নিয়ে মুখ খুললেন নোলান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ভক্তদের অপেক্ষার অবসান? হরর সিনেমা নিয়ে মুখ খুললেন নোলান ছবির ক্যাপশন:

অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান এবার ভৌতিক (হরর) ঘরানার চলচ্চিত্র নির্মাণের ইঙ্গিত দিয়েছেন। তার সাম্প্রতিক আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমন আভাস দেন তিনি।

‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে নোলানের কাছে জানতে চাওয়া হয়, ‘দ্য ওডিসি’-তে থাকা অন্ধকার ও অস্বস্তিকর পরিবেশের পর দর্শকরা কি এখনো তার কাছে একটি হরর সিনেমার দাবি জানাবে? জবাবে হাস্যরসের সুরে তিনি বলেন, এখন আর কাউকে তাকে হরর সিনেমা বানানোর অনুরোধ করতে হবে না; শুধু টিকিট কেটে সিনেমাটি দেখতে হবে।

নোলানের মতে, একটি সফল হরর চলচ্চিত্র নির্মাণের মূল শক্তি প্রযুক্তিগত চমক বা ভিজ্যুয়াল ইফেক্ট নয়, বরং শক্তিশালী একটি গল্প ও মৌলিক ধারণা। তিনি বলেন, ভালো কনসেপ্ট থাকলে দর্শকের মনে ভয় এবং উত্তেজনা তৈরি করা সম্ভব।

অনুপ্রেরণার প্রসঙ্গে নোলান কিংবদন্তি নির্মাতা ব্রায়ান ডি পালমার চলচ্চিত্র ‘Obsession’-এর কথা উল্লেখ করেন। তার মতে, গল্পনির্ভর নির্মাণই দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ সিনেমায় ট্রোজান যুদ্ধ শেষে ইথাকার রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার যাত্রা তুলে ধরা হয়েছে। এতে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।

এ ছাড়া ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ও, এলিয়ট পেজ এবং র‍্যাপার ট্র্যাভিস স্কট।

নোলানের এই মন্তব্যের পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি এখনও নতুন হরর প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে তার ইঙ্গিতই ভক্তদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসড়কে ১০ কিলোমিটারে থাকছে একটি অ্যাম্বুল্যান্স

মহাসড়কে ১০ কিলোমিটারে থাকছে একটি অ্যাম্বুল্যান্স