মুক্তির আগেই রেকর্ড, বিজয়ের ‘জন নয়াগণ’-এর অগ্রিম টিকিট বিক্রিতে চমক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুক্তির আগেই রেকর্ড, বিজয়ের ‘জন নয়াগণ’-এর অগ্রিম টিকিট বিক্রিতে চমক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
মুক্তির আগেই রেকর্ড, বিজয়ের ‘জন নয়াগণ’-এর অগ্রিম টিকিট বিক্রিতে চমক ছবির ক্যাপশন:

তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’ আগামীকাল (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে সিনেমাটি তামিল চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি আয় করেছে। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই ছবিটির অগ্রিম বুকিংয়ের গতি দ্রুত বৃদ্ধি পায়। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া তুলনামূলক কম থাকলেও শেষ দিকে টিকিট বিক্রি কয়েক গুণ বেড়ে যায়।

অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে। রাজ্যভিত্তিক হিসেবে তামিলনাড়ু শীর্ষে রয়েছে, যেখানে অগ্রিম বুকিং থেকে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি আয় হয়েছে। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি

বক্স অফিস বিশ্লেষকদের মতে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন বিজয়ের আগের দুটি আলোচিত চলচ্চিত্র ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের পূর্বাভাস, মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশার চেয়ে বেশি হলে সেই অঙ্ক আরও বাড়তে পারে।

একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের ক্ষেত্রেও তামিল সিনেমার ইতিহাসে নতুন ওপেনিং রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে সাকিব আল হাসান

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে সাকিব আল হাসান