যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন ছবির ক্যাপশন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। স্থানীয় সময় বুধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানান, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এ অবস্থায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বেইজিং।

তিনি বলেন, সংঘাতে জড়িত সব পক্ষকে শান্ত থাকা, উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকা এবং পরিস্থিতি প্রশমনে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। চীন মনে করে, সামরিক উত্তেজনা কোনোভাবেই স্থায়ী সমাধান আনতে পারে না, বরং রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগই একমাত্র পথ।

একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। মুখপাত্র লিন জিয়ান বলেন, দুই দেশকেই রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ তৈরি করতে হবে, যাতে অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে না যায়।

এদিকে সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানও কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা পরীক্ষা করার ভুল পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে বসে থাকবে না।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমন অবস্থায় চীনের মতো বড় শক্তির সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আ.লীগের পদধারীরা ভোটগ্রহণ কর্মকর্তা

আ.লীগের পদধারীরা ভোটগ্রহণ কর্মকর্তা