আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুগ্ধ হত্যা মামলার শুনানি আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুগ্ধ হত্যা মামলার শুনানি আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুগ্ধ হত্যা মামলার শুনানি আজ ছবির ক্যাপশন:

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের ডিসচার্জ (অব্যাহতি) আবেদন-এর ওপর শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে আসামিপক্ষের সব আইনজীবীর শুনানি শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেছিলেন। আজকের শুনানি শেষে আদালত মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ কবে দেওয়া হবে, সে বিষয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করতে পারেন।

মামলার নথি অনুযায়ী, এ মামলায় মোট ২৬ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার অবস্থায় আছেন।

গ্রেপ্তার থাকা আসামিরা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী

এই শুনানি মামলার বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাইব্যুনাল যদি ডিসচার্জ আবেদন খারিজ করেন, তাহলে পরবর্তী পর্যায়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হওয়ার পথ উন্মুক্ত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভাষা শহীদদের প্রতি তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধা নিবেদন