জমি কিনেও দখল না পাওয়ায় আদালতের দ্বারস্থ ভুক্তভোগী পরিবার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জমি কিনেও দখল না পাওয়ায় আদালতের দ্বারস্থ ভুক্তভোগী পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
জমি কিনেও দখল না পাওয়ায় আদালতের দ্বারস্থ ভুক্তভোগী পরিবার ছবির ক্যাপশন:

রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা সারাই আম বাগান এলাকায় জমি ক্রয়কে কেন্দ্র করে একটি জটিল ও দীর্ঘস্থায়ী বিরোধ দেখা দিয়েছে, যেখানে ভুক্তভোগী মাসুদ রানা (৪৬) অভিযোগ করেছেন যে তিনি তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে জমি কিনলেও তা বুঝে পাননি এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হয়রানি ও হুমকির শিকার হয়েছেন।

অভিযোগ অনুযায়ী, সাত বছর আগে হারাগাছ থানার আমবাগান এলাকায় মাসুদার রহমান (৫৬)-এর কাছ থেকে নগদ অর্থ দিয়ে ৮.৭৫ শতক জমি ক্রয় করেন মাসুদ রানা। জমি ক্রয়ের সময় জমি মেপে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে তিনি দাবি করেন। মাসুদ রানা জানান, একাধিকবার অনুরোধ করার পরও জমির দখল বুঝে না দিয়ে উল্টো তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জমি বুঝে না পেয়ে ভুক্তভোগী মাসুদ রানা থানায় তিনবার অভিযোগ করেন। তবে কোনো কার্যকর সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন। ২০২৬ সালের ১০ মার্চ তিনি ১৪৪/১৪৫ ধারায় জমি মাপা ও নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশনার পর ২৮ এপ্রিল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে তারা বাধার সম্মুখীন হন বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, ভূমি-সংক্রান্ত বিরোধে অভিযুক্ত রমজান আলী ও তার ছেলে রন্জু ও তার মামা সিরাজুল ইসলাম  প্রশাসনিক কার্যক্রমে বাধা দেন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।

এছাড়া আরও অভিযোগ রয়েছে যে ওই দিন সন্ধ্যায় রন্জু ও সিরাজুল ইসলাম থানায় গিয়ে পুলিশ সদস্যদের হুমকি দেন এবং ভবিষ্যতে আমবাগান এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে না যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মাসুদ রানা অভিযোগ করে আরও বলেন, জমি না পেয়ে উল্টো তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং তার একমাত্ত  আপন ছোট্ট বোন কে ডিভোস করে দেন, ওই পরিবারের সঙ্গে সম্পর্কিত করার পর পরিস্থিতি আরও খারাপ হয়। পরে তার বোন কে  মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এতে তিনি ও তার পরিবার চরম মানবিক সংকটে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, জমি নিয়ে বিরোধের কারণে মাসুদ রানা ও তার পরিবার বর্তমানে চরম দুর্ভোগে আছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে কষ্ট করে জমানো অর্থ দিয়ে জমি ক্রয় করলেও সেটির দখল না পাওয়ায় পরিবারটি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে হারাগাছ থানার এক কর্মকর্তা আশোক কুমার চৌহান জানান, আদালতের নির্দেশনা ও সত্যতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যাতায়াতের পথ নিয়ে যে টিনের বেড়া দেওয়া হয়েছিল, তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং বিষয়টি পৌরসভা ও থানা যৌথভাবে সমাধানের উদ্যোগ নেবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ছাত্রশক্তি নেতার গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

ছাত্রশক্তি নেতার গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ