প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কী? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কী?

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কী? ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদীয় দলের সভায় দলীয় চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদ নেতা নির্বাচিত করা হয়। পরে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে।

The Prime Ministers (Remuneration and Privileges) (Amendment) Bill, 2016’-এর বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি মাসিক ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা প্রাপ্য থাকলেও সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে অবস্থান করেন।

এ ছাড়া তার জন্য দৈনিক ভাতা নির্ধারিত আছে ৩ হাজার টাকা। বিমান ভ্রমণের ক্ষেত্রে ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ রয়েছে।

সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিল সরকার বহন করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২০২৬ সালে ৩ মার্চ

একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২০২৬ সালে ৩ মার্চ