চীনে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চীনে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
চীনে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ ছবির ক্যাপশন: চীনের হেনান প্রদেশে যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের সংঘর্ষস্থলে উদ্ধার অভিযান।

চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অতিরিক্ত যাত্রীবাহী একটি ছোট ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দেশটির ট্রাফিক পুলিশ এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে এএফপি।

পুলিশ জানায়, নয়জন যাত্রী বহনের অনুমতি থাকা ভ্যানটিতে মোট ১৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে চলার সময় ভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ধাক্কার পরপরই ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেকেই গুরুতর আহত হন। স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে জানায়, দুর্ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিশেষ তদন্ত দল নানইয়াংয়ে পাঠানো হয়েছে।

চীনে সড়ক নিরাপত্তা শিথিলতা এবং বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, স্বামীকে জড়িয়ে কাঁদলেন

জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, স্বামীকে জড়িয়ে কাঁদলেন