চন্দ্রিমায় মাদকবিরোধী অভিযানে ৪১ পিস ইয়াবাসহ নারী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চন্দ্রিমায় মাদকবিরোধী অভিযানে ৪১ পিস ইয়াবাসহ নারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
চন্দ্রিমায় মাদকবিরোধী অভিযানে ৪১ পিস ইয়াবাসহ নারী আটক ছবির ক্যাপশন:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারী হলেন শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোসা. মাজেদা বেগম (৫৩)। তিনি স্থানীয় বাসিন্দা মো. আসলামের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে মাজেদা বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তারকৃত মাজেদা বেগম মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বোয়ালিয়া থানায় আটটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে রাজশাহী মহানগর পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
রমজানে ১৪ এতিমখানার শিক্ষার্থীদের এক মাসের খাবারের দায়িত্ব ন

রমজানে ১৪ এতিমখানার শিক্ষার্থীদের এক মাসের খাবারের দায়িত্ব ন