লালমনিরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লালমনিরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
লালমনিরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ছবির ক্যাপশন:

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় পলাতক আসামি মো. আমিনুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুর রহমান জেলার হাতীবান্ধা উপজেলার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৩(গ) অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বাড়াইপাড়া এলাকায় অবস্থান নেওয়ার সময় লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা নং-১৮, জিআর-৩৩২/২০১৯ দায়ের করা হয়।

বিচার প্রক্রিয়ায় উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হুমায়ুন রেজা স্বপন জানান, আদালত প্রমাণের ভিত্তিতেই এ রায় দিয়েছেন।

রায়ে আরও বলা হয়েছে, পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে। বিচারাধীন সময়ে হাজতবাস করে থাকলে সেই সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।

এছাড়া জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জেলা প্রতিনিধি, লালমনিরহাট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান প্রণয় ভার্মার

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান প্রণয় ভার্মার