মহানবী (সা.)-এর জীবনী সহজ ভাষায় লিখতে চান আসিফ নজরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মহানবী (সা.)-এর জীবনী সহজ ভাষায় লিখতে চান আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
মহানবী (সা.)-এর জীবনী সহজ ভাষায় লিখতে চান আসিফ নজরুল ছবির ক্যাপশন:

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী Prophet Muhammad (সা.)-এর জীবনী সহজ ভাষায় লেখার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও শিক্ষাবিদ Asif Nazrul

শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড Facebook পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ইচ্ছার কথা জানান।

পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, কয়েক বছর আগে হজ পালনের পর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে বাড়তে থাকে। এরপর তিনি মহানবী (সা.)-এর বেশ কয়েকটি জীবনীগ্রন্থ পড়েন। সেই পাঠ থেকেই সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ভাষায় মহানবীর জীবনী লেখার প্রবল আগ্রহ তৈরি হয়।

তিনি জানান, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বনবীকে তুলে ধরতে চান। মানুষের পথপ্রদর্শক হওয়ার পাশাপাশি ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা ও মানবাধিকারের ক্ষেত্রেও মহানবী (সা.)-এর অসামান্য অবদান তুলে ধরাই তার লক্ষ্য।

আসিফ নজরুল আরও লিখেছেন, এটি অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ একটি কাজ। তবু তিনি সাহস করে এর প্রস্তুতি শুরু করেছিলেন। তবে দেশে সরকার পরিবর্তনের পর তার জীবনে বড় পরিবর্তন আসে এবং তখন এ বিষয়ে কাজ করার সময় পাননি।

তিনি জানান, বর্তমানে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং পুরোনো ইচ্ছা নতুন করে জেগে উঠেছে। খুব শিগগিরই লেখার কাজ শুরু করবেন বলে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ড. আসিফ নজরুল University of Dhaka-এর আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকার পতনের পর ব্রিটেনে আশ্রয়প্রার্থী কয়েক শ আওয়ামী লীগার

সরকার পতনের পর ব্রিটেনে আশ্রয়প্রার্থী কয়েক শ আওয়ামী লীগার