আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা আছে কিছু ব্যাংক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা আছে কিছু ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
আজ যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা আছে কিছু ব্যাংক ছবির ক্যাপশন: ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির মধ্যেও পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে কিছু ব্যাংক শাখা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ব্যাংক ছুটি থাকলেও বিশেষ প্রয়োজনে দেশের কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের ১৮ মে জারি করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ব্যাংকগুলো ২৫ থেকে ৩১ মে বন্ধ থাকবে। তবে পোশাক খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ঢাকা, আশুলিয়া, গাজীপুর, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত কার্যক্রম পরিচালনা করছে।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের সময়ও ২৪ ঘণ্টা সেবা চালু রাখবে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমও ঈদের দিন ছাড়া সীমিতভাবে চালু থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তারা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের দীর্ঘ ছুটিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এই সীমিত ব্যাংকিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, রপ্তানির লক্ষ্য

কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, রপ্তানির লক্ষ্য