৭ বছর পর ফিরেই বক্স অফিসে ঝড় তুলল ‘স্টার ওয়ার্স’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৭ বছর পর ফিরেই বক্স অফিসে ঝড় তুলল ‘স্টার ওয়ার্স’

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
৭ বছর পর ফিরেই বক্স অফিসে ঝড় তুলল ‘স্টার ওয়ার্স’ ছবির ক্যাপশন:

দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি Star Wars। আর ফিরেই বক্স অফিসে দাপট দেখাতে শুরু করেছে ডিজনির নতুন সিনেমা The Mandalorian & Grogu

উত্তর আমেরিকার প্রায় ৪ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার। বিশ্লেষকদের ধারণা, ছুটির সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন Jon Favreau। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা Pedro Pascal, Jeremy Allen White এবং Sigourney Weaver

‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ মূলত জনপ্রিয় সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর গল্পকে বড় পর্দায় নিয়ে এসেছে। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ এবং ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি।

এদিকে একই সপ্তাহে মুক্তি পেয়েছে আরও দুটি নতুন সিনেমা। Paramount Pictures-এর আর-রেটেড হরর ছবি Passenger প্রথম দিনেই আয় করেছে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, ছুটির শেষে সিনেমাটির মোট আয় ৯ থেকে ১০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে Neon-এর পরাবাস্তব কমেডি ছবি I Love Boosters প্রথম দিনে আয় করেছে প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন ডলার। বক্স অফিস বিশ্লেষকদের মতে, ছবিটির মোট আয় ৫ মিলিয়ন ডলার ছাড়াতে পারে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘স্টার ওয়ার্স’-এর এই শক্তিশালী প্রত্যাবর্তন প্রমাণ করেছে যে, দীর্ঘ বিরতির পরও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা একটুও কমেনি। বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও এর আকর্ষণ এখনো অটুট রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্য

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্য