আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে একদিনের জন্য সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটের দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
হিলি স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী ওইদিন পারাপার করতে পারবেন না। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটের দিন পুরোপুরি যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে স্বাভাবিকভাবে যাত্রা চলাচল পুনরায় শুরু হবে।
কর্তৃপক্ষ এই বিষয়ে যাত্রীদের আগেভাগেই সতর্ক করেছেন, যাতে ভোটের দিন সীমান্তে কেউ অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে না পড়েন।
কসমিক ডেস্ক