যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি খুলে দিল ইরান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি খুলে দিল ইরান ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি যুদ্ধবিরতির সময়ের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, লেবানন সংশ্লিষ্ট যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার নির্ধারিত সমন্বিত রুট অনুসারে জাহাজ চলাচল পরিচালিত হবে।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু করার ঘোষণা দেয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ রেখেছিল, যা বৈশ্বিক তেল পরিবহন ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল।

তবে নতুন এই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। পরিস্থিতির ভবিষ্যৎ অগ্রগতি এখন নির্ভর করছে কূটনৈতিক আলোচনার ওপর।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০ বছর আগের চুক্তির আওতায় বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল

৫০ বছর আগের চুক্তির আওতায় বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল