ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন বেসরকারিভাবে বিজয়ী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন বেসরকারিভাবে বিজয়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন বেসরকারিভাবে বিজয়ী ছবির ক্যাপশন:

রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-৬ এ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ১৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৭৬।

ঢাকা-৬ আসনে মোট ১০০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ২ হাজার ৮৪৫ জন ভোটার, যাদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৩ জন এবং নারী ৭৬২ জন।

এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইশরাক হোসেন ও মো. আব্দুল মান্নান ছাড়াও আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪৭ ভোট। আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট, মো. আকতার হোসেন হারিকেন প্রতীকে ২৪৪ ভোট, মো. ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে ৩০১ ভোট এবং মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।

উল্লেখ্য, রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নির্বাচন কমিশনে ফলাফল স্থগিত চেয়ে একটি চিঠি দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ কোটি টাকার মামলায় বিপাকে রাজপাল যাদব, আদালতে আত্মসমর্পণ

৯ কোটি টাকার মামলায় বিপাকে রাজপাল যাদব, আদালতে আত্মসমর্পণ