ছোট পর্দা থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের কাছেও হয়ে উঠেছেন পরিচিত ও প্রিয় মুখ।
তবে আলো-ঝলমলে এই সাফল্যের আড়ালেই রয়েছে এক ব্যক্তিগত আক্ষেপ। প্রায় এক দশক ধরে অভিনয় জগতে পথচলা হলেও মেয়ের এই পেশাকে এখনও পুরোপুরি মেনে নিতে পারেননি তার বাবা-মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই না বলা কষ্টের কথাই প্রকাশ করেছেন তৃণা সাহা। সেখানে সাফল্যের গল্পের পাশাপাশি উঠে এসেছে পরিবারকে বোঝাতে না পারার দীর্ঘদিনের বেদনার কথাও।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনয় জগতে আসার বিষয়ে আগে কোনো পরিকল্পনাই ছিল না তৃণার। এমনকি তার পরিবারের কেউ কোনোদিন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না।
এই পেশায় আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাকে বাবা-মায়ের প্রবল আপত্তির মুখে পড়তে হয়।
তৃণার ভাষায়, অভিনয় ক্যারিয়ারের দশ বছর পার হয়ে গেলেও সেই আপত্তি পুরোপুরি কাটেনি।
তিনি বলেন, “বাবা-মা আজও খুশি নয়। এখনও কাজ সেরে দেরি করে বাড়ি ফিরলে তারা কথা বলে না। এখনও শুনতে হয়—কী করিস এসব?”
তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি।
তৃণা বলেন, এখন তিনি বড় হয়েছেন এবং বাবা-মায়ের অনুভূতির প্রতি সম্মান রেখে চলার চেষ্টা করেন।
তার মতে, কেউ যখন রাগের মধ্যে থাকে তখন বেশি বোঝাতে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তাই তিনি অনেক সময় বিষয়গুলো সময়ের ওপর ছেড়ে দেন।
তার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে অনেক জটিল পরিস্থিতিও ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
কসমিক ডেস্ক