দিনাজপুরে সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দিনাজপুরে সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
দিনাজপুরে সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ ছবির ক্যাপশন:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে। প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মী অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার (৯ মার্চ) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ। তিনি অফিসে উপস্থিত হয়ে অভিযোগকারীর বক্তব্য গ্রহণ ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।

অভিযোগকারী নারী কর্মী জানান, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে। দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত থাকা অবস্থায় আনোয়ার হোসেন তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “আমি একজন নারী। আমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন অজুহাতে আমাকে ফোন করে তার বাড়ি বা আবাসিক হোটেলে যেতে বলেছে। আমি বারবার তাকে নিষেধ করেছি। বলেছি, আমার সংসার আছে, এমন প্রস্তাব দেবেন না এবং আমাকে ফোন করবেন না। কিন্তু তারপরও তিনি কুপ্রস্তাব দিয়ে চলেছেন। আমার কাছে তার ফোন কলের রেকর্ডও রয়েছে।”

অভিযোগটি জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আনোয়ার হোসেন কোনো মন্তব্য না করে দ্রুত অফিস ত্যাগ করেন এবং উপজেলা পরিষদ চত্বর থেকে চলে যান।

দপ্তরে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, “হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে এক নারী কর্মীর অশোভন আচরণের অভিযোগ এসেছে। এই বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ আমরা তদন্ত শুরু করেছি। কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, “এ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগটি অফিসের সাধারণ কার্যক্রম ও কর্মপরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রশাসন জানিয়েছে, তদন্ত সম্পন্ন হওয়ার পর দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে এমন অনৈতিক কর্মকাণ্ড ভবিষ্যতে পুনরায় না ঘটে।

স্থানীয়রা এই ঘটনায় সুষ্ঠু ও দ্রুত বিচার চেয়েছেন। তাছাড়া, এমন ঘটনার দ্রুত সমাধান নিশ্চিত করতে কর্তৃপক্ষ দফায় দফায় পদক্ষেপ নিচ্ছে। অফিসে কর্মরত অন্যান্য নারী ও পুরুষ কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রশাসন সতর্ক অবস্থানে আছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বরিশালে মিল শ্রমিকদের কর্মবিরতি, ইউনিয়ন নেতাদের বরখাস্তের প

বরিশালে মিল শ্রমিকদের কর্মবিরতি, ইউনিয়ন নেতাদের বরখাস্তের প