ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ লাগছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ লাগছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ লাগছে ছবির ক্যাপশন:

ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে ভোটাররা আনন্দ প্রকাশ করছেন। হবিরুন্নেছা বলেন, “১৭ বছর পর ভোট দিয়েছি। ঈদ ঈদ লাগছে। সবাইকে ঈদ মোবারক। বাসায় গিয়ে কোরমা-পোলাউ রানমু। সবার দাওয়াত।”

এদিকে, এবারই প্রথম ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার বলেন, “আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ এটাই চেয়েছি। প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের পরিবেশ খুব ভালো লেগেছে। ভোটগ্রহণ সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত এমন থাকবে।” তিনি গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তার প্রত্যাশা সুন্দর নগরী গড়ার।

একই কেন্দ্রে প্রথমবার ভোট দিয়েছেন রাবেয়া আক্তার ও সাবিনা আক্তার। তারা জানান, “ভাবছিলাম ধাক্কাধাক্কি হবে, কিন্তু তা হয়নি। সুন্দরভাবে ভোট প্রদান করেছি।”

ভোট প্রদান করা কেন্দ্রটি ছিল রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট প্রদান শুরু হয়।

ঢাকা-৬ আসনটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকে লড়ছেন মো. আব্দুল মান্নান। এছাড়া জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলামও সংসদ প্রার্থী হিসেবে লড়াই করছেন।

ঢাকা-৬ ভোট কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও নির্বাচনী কর্মকর্তা উপস্থিত থাকায় ভোট প্রদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। প্রথমবার ভোটারদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক মনে করছেন দায়িত্বশীলরা।

ভোটাররা আশা করছেন, নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং নগরী ও দেশের উন্নয়নের জন্য সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে পালালেন জাতীয় পার্টির নেতারা

শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে পালালেন জাতীয় পার্টির নেতারা