মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের চড়-থাপ্পড় মারলেন মমতা, ভাইরাল ভিডিও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের চড়-থাপ্পড় মারলেন মমতা, ভাইরাল ভিডিও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের চড়-থাপ্পড় মারলেন মমতা, ভাইরাল ভিডিও ছবির ক্যাপশন:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মেজাজ হারানোর একটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের বাসভবনের সামনে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন কর্মীকে চড়-থাপ্পড় মারতে দেখা যায় তাকে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত বারুইপুরে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, গত রবিবার ঘটনাস্থলে যেতে চাইলেও প্রশাসনিক বাধার মুখে তা সম্ভব হয়নি। এর প্রতিবাদে বুধবার আদালতের অনুমতি নিয়ে কালীঘাট এলাকার তৃণমূল ছাত্র-যুব কর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিল চলাকালে হাজরা এলাকায় অপর একটি রাজনৈতিক কর্মসূচির মুখোমুখি হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, প্রতিপক্ষের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

পরে আহত ও অসুস্থ কর্মীদের খোঁজ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বিপুলসংখ্যক কর্মী কালীঘাটের বাসভবনের সামনে জড়ো হন। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মমতা নিজেই। তিনি প্রথমে মাইক হাতে নিয়ে সবাইকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তির গালে চড় মারেন। পরে আরও কয়েকজন কর্মীর পিঠে থাপ্পড় মারতেও দেখা যায় তাকে। স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, ওই ব্যক্তিরাও তৃণমূলের কর্মী ছিলেন।

তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমালোচনার মুখে এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত করল শিক্ষা মন্ত

সমালোচনার মুখে এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত করল শিক্ষা মন্ত