দক্ষিণাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর, আজ ৬ জেলায় জনসভা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দক্ষিণাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর, আজ ৬ জেলায় জনসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
দক্ষিণাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর, আজ ৬ জেলায় জনসভা ছবির ক্যাপশন:

বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আজ দক্ষিণাঞ্চল সফর শুরু করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের অংশ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি দক্ষিণাঞ্চলের ছয়টি জেলায় ধারাবাহিক জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

জামায়াত সূত্র জানায়, আজকের সফরসূচি অনুযায়ী মেহেন্দিগঞ্জে সমাবেশের পর ডা. শফিকুর রহমান যাবেন পটুয়াখালীর বাউফলে। এরপর পর্যায়ক্রমে পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল এবং ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় অংশ নিয়ে তার সফর শেষ হবে। এই সফরকে কেন্দ্র করে বরিশালের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।

সকাল থেকেই বাউফল পাবলিক মাঠে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। তারা বলছেন, জামায়াত আমিরের এই সফর দলীয় কর্মীদের উজ্জীবিত করবে এবং নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে। নেতাকর্মীরা মনে করছেন, দক্ষিণাঞ্চলে ধারাবাহিক জনসভা ভোটের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে সফর শেষে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা ও সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করতে চাইছে জামায়াতে ইসলামী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে আদালতের নতুন নির্দেশ

দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে আদালতের নতুন নির্দেশ