‘উপরওয়ালা এখন আমি’ -কুষ্টিয়ায় এমপি আমির হামজা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘উপরওয়ালা এখন আমি’ -কুষ্টিয়ায় এমপি আমির হামজা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
‘উপরওয়ালা এখন আমি’ -কুষ্টিয়ায় এমপি আমির হামজা ছবির ক্যাপশন:

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতাল পরিচালনায় কিছু অনিয়ম ও অভিযোগ রয়েছে, যা পরিবর্তন করতে হবে। সংশ্লিষ্টরা ভুল স্বীকার করে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “কুষ্টিয়ায় কোনো উপরওয়ালা নেই, উপরওয়ালা এখন আমি। তাই যা কিছু হবে সরাসরি আমাকে জানাবেন।”

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে ‘স্পিড মানি’ ও অস্বচ্ছ লেনদেনের অভিযোগ শোনা যাচ্ছে। কেউ যদি অনিয়মের চেষ্টা করে, তাহলে সরাসরি তার নাম উল্লেখ করে বলতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কে এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় চলে, আমি দেখব।”

আমির হামজা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়েছে। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠকের পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে।

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কাজ সংকটে শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছেন: মিশা সওদাগর

কাজ সংকটে শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছেন: মিশা সওদাগর