সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচি। এই উদ্যোগের আওতায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৩২০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁও স্টেডিয়ামে সোনারগাঁও পৌরসভা ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান

আয়োজকরা জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের ঘাটতি কমানো, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ লাখ গাছ রোপণের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় প্রায় দুই লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। তিনি শিক্ষার্থীদের শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ না করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে বড় করে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি করে গাছ উপহার পাওয়ায় তারা আনন্দিত। তারা প্রতিটি গাছের যত্ন নেওয়ার পাশাপাশি অন্যদেরও বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করবেন বলে জানান।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের সবুজায়ন কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপি এখন জামায়াত নির্ভর, অস্তিত্ব সংকটে: সাবেক এনসিপি নেতা

এনসিপি এখন জামায়াত নির্ভর, অস্তিত্ব সংকটে: সাবেক এনসিপি নেতা