আন্তর্জাতিক নারী দিবসে প্যারিসে বিক্ষোভ, বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আন্তর্জাতিক নারী দিবসে প্যারিসে বিক্ষোভ, বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
আন্তর্জাতিক নারী দিবসে প্যারিসে বিক্ষোভ, বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক নারী অধিকার দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং অর্থনৈতিক সমতার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। একই সময় প্যারিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ) নারী ক্ষমতায়নের বার্তা তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

রবিবার বিকেল ২টায় প্যারিসের স্টালিনগ্রাদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ফোবুর সাঁ-মার্তাঁ, রু লাফায়েত এবং বুলভার মজঁতা অতিক্রম করে প্লাস দ্য লা রেপুবলিক এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের মতে, ইউরোপে ক্রমবর্ধমান চরম ডানপন্থী রাজনৈতিক প্রভাব নারীর অধিকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

এদিকে ডানপন্থী চরমপন্থী সংগঠন নেমেসিস মূল বিক্ষোভ মিছিলে অংশ নিতে না পেরে প্যারিসের পশ্চিমাঞ্চলে পৃথক কর্মসূচি পালন করে। প্যারিস পুলিশ প্রিফেকচারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যাতে জননিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মানুষের প্রতিবাদের অধিকারও নিশ্চিত করা যায়।

নারী অধিকার দিবস উপলক্ষে একই সময়ে প্যারিসে বাংলাদেশি কমিউনিটির সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ) ‘নারীকথা’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৭ মার্চ) রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্যু থাবাই’ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্যারিস–এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন পিল। এছাড়া প্যারিসের যুব কাউন্সিলর, সাফের প্রেসিডেন্ট ও লেখক নয়ন এনকে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি হাসনাত জাহান এবং নীলুফার জাহানসহ বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন শাহীন আহমেদ। অনুষ্ঠানের প্রথম পর্বে ‘পিতা-মাতার সহায়তা এবং শিশু সুরক্ষা : পুনর্বিবেচনামূলক অনুশীলন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে নীলুফার জাহান ও হাসনাত জাহানকে ‘সাফ নারী সম্মাননা’ প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সমঅধিকারের বার্তা তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে টেকসই সামাজিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

গত বছর আয়োজক সংগঠন ‘গ্রেভ ফেমিনিস্ত’-এর তথ্য অনুযায়ী, প্যারিসে অনুষ্ঠিত নারী অধিকার মিছিলে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এবং সারা ফ্রান্সে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় আড়াই লাখ। তবে পুলিশ প্রিফেকচারের হিসাব অনুযায়ী, প্যারিসে অংশগ্রহণকারী ছিলেন প্রায় ৪৭ হাজার, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বলে উল্লেখ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকায় বিএনপি–জামায়াত–এনসিপির শীর্ষ নেতাদের মনোনয়ন বৈধ

ঢাকায় বিএনপি–জামায়াত–এনসিপির শীর্ষ নেতাদের মনোনয়ন বৈধ