জনগণের প্রতিনিধিত্বেই সংসদের শক্তি: ডেপুটি স্পিকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জনগণের প্রতিনিধিত্বেই সংসদের শক্তি: ডেপুটি স্পিকার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
জনগণের প্রতিনিধিত্বেই সংসদের শক্তি: ডেপুটি স্পিকার ছবির ক্যাপশন:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের সংসদ মূলত জনগণের প্রতিনিধিত্বের প্রতীক এবং এটি জনগণেরই সংসদ। তিনি জানান, নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সমর্থন ও আস্থার কারণেই তিনি সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন এবং সেই দায়বদ্ধতা সবসময় তিনি অনুভব করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ ভবনে নিজের কার্যালয়ে নির্বাচনী এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগতদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন, যার মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো ও হাজং সম্প্রদায় উল্লেখযোগ্য। সকলের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মীয় ও পেশাজীবী গোষ্ঠীর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন দেখার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সংসদের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন।

এ উদ্যোগের আওতায় ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিত, গারো ও হাজং সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরায় ফুয়েল কার্ড ছাড়া বাইকে তেল মিলবে না

সাতক্ষীরায় ফুয়েল কার্ড ছাড়া বাইকে তেল মিলবে না