সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২ ছবির ক্যাপশন:

সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রোববার (৮ মার্চ) আল-খার্জ এলাকার একটি কমপাউন্ডের ভেতরে অবস্থিত আবাসিক ভবনটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই সেখানে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছে বা হামলার পেছনে কারা জড়িত—তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তবে এর আগে Islamic Revolutionary Guard Corps বা আইআরজিসি দাবি করেছিল, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই তালিকায় আল-খার্জের নামও উল্লেখ করা হয়েছিল।

সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আল-খার্জে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক পরিবর্তন, বিতর্ক তুঙ্

পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক পরিবর্তন, বিতর্ক তুঙ্