ঈদযাত্রা: ১৪ মার্চের ট্রেন টিকিট আজ বিক্রি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদযাত্রা: ১৪ মার্চের ট্রেন টিকিট আজ বিক্রি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
ঈদযাত্রা: ১৪ মার্চের ট্রেন টিকিট আজ বিক্রি ছবির ক্যাপশন:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ১৪ মার্চ ভ্রমণকারী যাত্রীরা আজ টিকিট সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে টিকিট কাটার ধাপ

১. প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রবেশ করতে হবে।
২. ওয়েবসাইটের উপরের দিকে থাকা ‘রেজিস্ট্রেশন’ ট্যাবে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে।
৩. সেখানে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
৪. নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি সঠিকভাবে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।
৫. তথ্য সঠিক হলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং ব্যবহারকারী অটো লগইন হয়ে যাবে।

যদি অটো লগইন না হয়, তবে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৬. লগইনের পর কাঙ্ক্ষিত ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।
৭. পরবর্তী পেজে ট্রেনের নাম, আসন প্রাপ্যতা ও ছাড়ার সময় দেখা যাবে।
৮. নির্দিষ্ট ট্রেনের ‘ভিউ সিটস’ অপশনে গিয়ে খালি আসন নির্বাচন করে ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে।

পেমেন্ট ও টিকিট সংগ্রহ

ভিসা, মাস্টারকার্ড কিংবা বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি পাঠানো হবে।

ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ নির্ধারিত সোর্স স্টেশন থেকে যাত্রা শুরুর আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে আগাম পরিকল্পনা ও নির্ধারিত সময় অনুযায়ী টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুর্গাপুর ভোটকেন্দ্রে সংঘর্ষ, বিএনপির দুই নারীকে থানা হেফাজত

দুর্গাপুর ভোটকেন্দ্রে সংঘর্ষ, বিএনপির দুই নারীকে থানা হেফাজত