‘অটোপাসের দিন শেষ’—নাটোরে শিক্ষা সভায় বক্তব্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘অটোপাসের দিন শেষ’—নাটোরে শিক্ষা সভায় বক্তব্য

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
‘অটোপাসের দিন শেষ’—নাটোরে শিক্ষা সভায় বক্তব্য ছবির ক্যাপশন:

নাটোরের গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন, “আর অটোপাস নয়, এখন থেকে পড়াশোনা করেই পাস করতে হবে।” তিনি মেধাসম্পন্ন ও দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ

আব্দুল আজিজ বলেন, শিক্ষা সমৃদ্ধ আদর্শ উপজেলা গড়তে সুষ্ঠু পরিবেশে পড়াশোনার বিকল্প নেই। তার মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরের আগ্রাসনে মেধাশূন্য করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আবু সাইদ, মো. আফছার আলী, আব্দুর রহমান ও মাসুদুল হক আলেকসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ইউসুফ আলী ও নেগার সুলতানা। এ সময় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অটোপাসের পরিবর্তে প্রকৃত মেধা ও পরিশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি বিশেষভাবে আলোচনায় উঠে আসে।a


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে জয় ঘোষণা মির্জা আব্বাসের

সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে জয় ঘোষণা মির্জা আব্বাসের