প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড-এর মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং কোস্টগার্ডের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

সৌজন্য সাক্ষাৎটি দেশের উপকূলীয় নিরাপত্তা ও সামুদ্রিক সম্পদ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে আট দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরো

রংপুরে আট দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরো