কক্সবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা Mesut Özil ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan–এর পুত্র Necmettin Bilal Erdoğan–কে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বহরটি ওই সড়ক দিয়ে অতিক্রম করছিল।
দুর্ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের অন্য কেউ আহত হননি। তবে বহরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিআইপি প্রোটোকলের মধ্যে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা বহরের সামনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।কক্সবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা Mesut Özil ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan–এর পুত্র Necmettin Bilal Erdoğan–কে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বহরটি ওই সড়ক দিয়ে অতিক্রম করছিল।
দুর্ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের অন্য কেউ আহত হননি। তবে বহরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিআইপি প্রোটোকলের মধ্যে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা বহরের সামনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
কসমিক ডেস্ক