সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরলেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরলেন ছবির ক্যাপশন: কম্বোডিয়া থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ভুক্তভোগীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কাজে নিয়োজিত করা হয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শুক্রবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর তাদের জরুরি সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC-এর মাইগ্রেশন প্রোগ্রাম।

ফেরত আসা ব্যক্তিদের একজন শাহিনুর রহমান (ছদ্মনাম) জানান, বৈধ চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কম্বোডিয়ায় নেওয়া হয়। পরে সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালালচক্র তাদের বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেয়।

ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণামূলক কার্যক্রমে বাধ্য করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত স্ক্যাম কার্যক্রমে অংশ নিতে চাপ দেওয়া হতো। কাজের লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলেও অভিযোগ করেন তারা।

সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কয়েকটি স্ক্যাম কম্পাউন্ড থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়।

এর আগে একই ধরনের ঘটনায় মিয়ানমার থেকেও বহু বাংলাদেশি উদ্ধার হয়ে দেশে ফিরেছেন। ভুক্তভোগীরা জানান, চাকরির প্রলোভনে প্রথমে থাইল্যান্ড সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরে বিভিন্ন দেশে পাচার করা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম এখন মানবপাচারের একটি ভয়াবহ রূপ নিয়েছে। ভুয়া চাকরির বিজ্ঞাপন ও অনলাইন প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশগামীদের অবশ্যই চাকরি যাচাই করে সতর্ক হতে হবে এবং সরকারের উচিত এসব দেশের কর্মসংস্থান যাচাই-বাছাই আরও কঠোরভাবে করা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধ