নবীগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নবীগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
নবীগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছবির ক্যাপশন:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় ৩০ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গ্রামের মন্নাফ মিয়া গ্রুপ এবং মাসুক মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। গত দুই দিন ধরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুই পক্ষের বহু মানুষ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত প্রায় ৩০ জনকে সিলেট হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে এলাকায় দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেলের সংকট নয়, আতঙ্কে ঢাকায় তেল কেনার হাহাকার

তেলের সংকট নয়, আতঙ্কে ঢাকায় তেল কেনার হাহাকার