৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ ছবির ক্যাপশন:

পাকিস্তানের করাচি উপকূলের কাছে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী বোয়িং ৭৩৭ বিমানটির সঙ্গে মঙ্গলবার (৭ জুলাই) রাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই বিমানটির সন্ধানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ৯টা ২১ মিনিটের দিকে করাচির দক্ষিণ উপকূলের কাছে বিমানটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি তল্লাশি অভিযান শুরু করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে২ এয়ারওয়েজ বিমানটি পরিচালনা করছিল। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিমানে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।

এদিকে, ফ্লাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্যে দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটির উচ্চতায় হঠাৎ বড় ধরনের ওঠানামা শুরু হয়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। তবে বিমানটির নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনা করছেন। উদ্ধারকারী দল সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

বিমানটির অবস্থান, ক্রুদের অবস্থা এবং নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর আয়োজনে শিক্ষার্থীদের জন্য সংসদ ভবনে মধ্যাহ্নভ

প্রধানমন্ত্রীর আয়োজনে শিক্ষার্থীদের জন্য সংসদ ভবনে মধ্যাহ্নভ