বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম সোমবার (২ মার্চ) পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “ব্যক্তিগত অনিবার্য কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অতএব, আমার পদত্যাগপত্রটি গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
আইডিআরএ-র চেয়ারম্যান হিসেবে ড. এম আসলাম আলমের পদত্যাগে সংস্থার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না এবং তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখন সরকারের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে।
সরকারি সূত্র বলেছে, পদত্যাগ গ্রহণের পর আইডিআরএ-র পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থা সমন্বয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থমন্ত্রণালয় এই প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।
ড. এম আসলাম আলমের পদত্যাগের ফলে বীমা খাতের নীতি-নিয়ন্ত্রণ এবং নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সাময়িকভাবে সময়মাত্ৰা পরিবর্তন হতে পারে। তবে সংস্থার নিয়মিত কার্যক্রম স্থিতিশীল রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কসমিক ডেস্ক