মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: আদিলুর রহমান খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: আদিলুর রহমান খান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: আদিলুর রহমান খান ছবির ক্যাপশন:

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি সরকারি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার উদ্যোগ রয়েছে এবং শপথ গ্রহণের সময়ের মধ্যেই সেগুলো প্রস্তুত হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর বাসভবন সম্পর্কে তিনি জানান, নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বাসভবন নির্ধারণ করা হবে। এ বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার দায়িত্ব নিয়েছিল এবং গত ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘদিনের শাসনব্যবস্থা থেকে দেশকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা ছিল বলেও তিনি উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৩ উইকেটের ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন ফিজ, কাটার–স্লোয়ারে আগুন

৩ উইকেটের ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন ফিজ, কাটার–স্লোয়ারে আগুন